এ ওয়েবসাইটের মাধ্যমে মুসার কৃতিত্ব সারা বিশ্বের মানুষ দেখতে পারবে যা তরুণ প্রজন্মকে উৎসাহী করবে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক সালিহা লোফেভ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার
হাবিবুল বাশার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং করবেন বলেও ঘোষণা দেন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনাজ চৌধুরী
অনুষ্ঠানের শুরুতে মুসা ইব্রাহীম নিজের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন
ওয়েবসাইটে তাঁর এভারেস্ট অভিযানের বিস্তারিত তথ্য ছাড়াও থাকছে একটি ফটো ও ভিডিও গ্যালারি
ওয়েবসাইটটির ডিজাইন করেছেন মানিক ও রতন এবং এটি নির্মাণ করেছেন ই-ভিস্তা টেকনোলজিস
সরেজমিন
ইউনিয়ন তথ্যসেবা চালু হয়নি এখনো
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো গত ১১ নভেম্বর নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র ইউআইএসসি উদ্বোধন করা হয়
উদ্বোধনের আগেই ইউনিয়ন পরিষদগুলোতে একটি করে কম্পিউটার দেওয়া হয়
কিন্তু কোনো ইউনিয়নেই তথ্যসেবার কার্যক্রম শুরু হয়নি এখনো
স্থানীয় লোকজন বলছেন সরকারের এ উদ্যোগের কথা তাঁরা জানেনই না
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে ইউআইএসসির কার্যক্রম চলবে
এতে ইন্টারনেট অল্প খরচে কম্পোজ প্রিন্টিং ছবি তোলা ও স্ক্যানিংয়ের সুবিধা পাওয়া যাবে
এ জন্য উদ্বোধনের আগেই উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারী পরিচালক অপারেটর নিয়োগ দেওয়া হয়
তাঁদের ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে
স্থানীয় সরকার বিভাগ থেকে সরবরাহ করা হয়েছে ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার প্রিন্টার ও ইন্টারনেট মডেম
জেলায় ইউআইএসসির সার্বিক তত্ত্বাবধানে আছেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো তবিবুর রহমান
তিনি বলেন এর মূল ধারণা হচ্ছে প্রতিটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দুজন বেকার নারী ও পুরুষ অপারেটর হিসেবে কাজ করে স্বাবলম্বী হবেন
পাশাপাশি জনগণ হাতের কাছে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিসেবা পাবে
সেবা দিয়ে পরিচালকেরা আয় করবেন
সরকার থেকে তাঁদের ভাতা দেওয়া হবে না
তাঁদেরই কম্পিউটারসহ প্রয়োজনীয় উপকরণ কিনে নেওয়ার কথা ছিল
তার পরও প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে একটি করে ল্যাপটপ বা কম্পিউটার প্রিন্টার ও মডেম উদ্বোধনের আগেই দেওয়া হয়েছে
তিনি জানান গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি ইউনিয়নের জন্য দুটি করে কম্পিউটার স্ক্যানার ও হেডফোন জেলায় পৌঁছেছে
গত বৃহস্পতিবার জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে একটি কক্ষ তালাবদ্ধ
ইউনিয়ন পরিষদের সচিব নূরুল হুদা জানান এ কক্ষেই তথ্যকেন্দ্রের জন্য চেয়ার-টেবিল বসানো হয়েছে
বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে
কিন্তু কার্যক্রম শুরু হয়নি এখনো
তাই ল্যাপটপটি তাঁর বাড়িতে আছে
লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদে গিয়েও ল্যাপটপ পাওয়া যায়নি
চেয়ারম্যান ভারপ্রাপ্ত জহির আহমেদ ফকির জানান ইউপির নিজস্ব ভবন নেই
উপজেলা বিআরডিবির ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে পরিষদের কাজকর্ম চলে
বসার জায়গা না থাকায় তথ্যকেন্দ্র চালু করা সম্ভব হয়নি
ল্যাপটপটি অপারেটরের কাছে আছে
ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ইতনা গণগ্রন্থাগারের সম্পাদক আতাউর রহমান বলেন সরকারের এত সুন্দর একটা উদ্যোগ অথচ এ বিষয়ে আমরা জানি না
কোটাকোল ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি বড়দিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী খান গোলাম মোস্তফা বলেন এ ব্যাপারে তো কিছুই শুনিনি কিছুই জানি না
ইতনা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক চরদৌলতপুর গ্রামের মাসুদ রানা জানান সব ইউনিয়নের পরিচালকদের সঙ্গে কথা হয় মতবিনিময় হয়
নিয়োগ নিয়ে সবাই বসে আছে হয়তো কোনো দিন সরকার থেকে মাসিক ভাতা পাওয়া যাবে এই আশায়
তিনি বলেন নিজেদের আয় করে চলতে হবে—এভাবে আদৌ এ কার্যক্রম বাস্তবায়ন হবে কি না সন্দেহ আছে
লোহাগড়া ইউনিয়ন তথ্যকেন্দ্রের পরিচালক মেহেরুন্নেছাও একই ধরনের মন্তব্য করেন
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে অন্য কোনো ইউনিয়নে সেবাকেন্দ্রটির কার্যক্রম শুরু হয়নি
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান প্রথম আলোকে বলেন উপজেলার কোনো ইউনিয়নে এর কার্যক্রম এখনো চালু হয়নি বিষয়টি সম্প্রতি জেনেছি
সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এগুলো সচল করতে উদ্যোগ নেওয়া হবে
যশোরে বার্ষিকের প্রশ্নপত্র ফাঁস ৪৬টি বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত
বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে
গত বৃহস্পতিবার ষষ্ঠ ও নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এবং সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি ধরা পড়ে
পরে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মনিরুল আলম পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন
এ কারণে আজও শনিবার ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর ধর্ম ও নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাও স্থগিত করা হয়
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি নীতিমালায় বলা হয়েছে স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা নিতে হবে
কিন্তু সে নিয়ম মানা হচ্ছে না
মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা প্রশ্নপত্র প্রণয়ন করে প্রকাশনা প্রতিষ্ঠান হাসান বুক ডিপোর যশোরের বলাকা প্রেস ছাপাখানা থেকে ছাপিয়ে তা বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করেন
একই প্রশ্নপত্রে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে
বাঘারপাড়ার ইউএনও মনিরুল আলম জানান বৃহস্পতিবার পরীক্ষার আগে বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের একটি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রের কাছে প্রশ্নপত্র পাওয়া যায়
তারা জানায় ইন্দ্রা বিদ্যালয়ের তাদের এক বন্ধু পাঁচ শ টাকা নিয়ে ওই প্রশ্নপত্র দিয়েছে
বিষয়টি প্রমাণের জন্য তাদের একজনের কাছে আবার পাঁচ শ টাকা দিয়ে প্রশ্নপত্র আনানো হয়
পরে ইন্দ্রা বিদ্যালয়ের ওই ছাত্রের কাছে জিজ্ঞাসা করলে সে জানায় কৃষ্ণনগরের এক ছেলের কাছ থেকে সে ওই প্রশ্নপত্র পেয়েছে
কৃষ্ণনগরের ওই ছেলের কাছ থেকে জানা যায় প্রেসের এক কর্মচারী তাঁকে প্রশ্নপত্র দিয়েছেন
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে
প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হতে পারে
এ জন্য ওই প্রেসে ছাপানো প্রশ্নে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না
নতুন করে প্রশ্নপত্র প্রণয়ন করে পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হবে
খরচ কমানোর জন্য সমিতির দায়িত্বে প্রশ্নপত্র ছাপানো হয়
হাসান বুক ডিপোর ব্যবস্থাপক জসীম উদ্দীন বলেন প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই
পরীক্ষার সাত দিন আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়
সেখান থেকেও তা ফাঁস হতে পারে
ভেজাল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানা সিলগালা
ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী মহল্লায় অভিযান চালিয়ে স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটি ভেজাল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানার সন্ধান পেয়েছে
উৎপাদিত পণ্য ও পণ্য তৈরির কাঁচামালসহ কারখানাটি সিলগালা এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে
নির্বাহী হাকিম তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে আদালত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত ওই কারখানায় অভিযান চালান
অভিযানের খবর পেয়ে কোম্পানির ব্যবস্থাপক রনি আহমেদসহ অন্যরা দ্রুত সটকে পড়েন
অভিযানকালে সেখানে প্লাস্টিকের বয়াম কৌটা ও বোতলভর্তি পণ্য এবং কাঁচামাল উদ্ধার করা হয়
তৈরি পণ্যের পাত্রগুলোর মোড়কে সেগুলো ফুড সাপ্লিমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে সুপার প্রোটিন ফরটিফাইড সয়া প্রোটিন কার্ডিওমেট গ্লুকো কেয়ার বেবি শেক ফরটিফাইড সয়ামম মিরাকল বায়ো প্রোটিন সুপ মিক্স ভাইটাল পাওয়ার-২০০০ ফ্লাক্সসিড অয়েল ত্রিফলা ও ব্লাক সিড অয়েল
মোড়কে এসব পণ্য সব বয়সী মানুষের বিভিন্ন অসুখ-বিসুখ ও শক্তি বৃদ্ধিতে ব্যবহারের নির্দেশনা দেওয়া রয়েছে
কোম্পানির সুপারভাইজার কাজি নওশাদ জানান পণ্যের কাঁচামালের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় সয়াবিন পাউডার
এ ছাড়া যব মুগ ডাল ও ইসবগুলের ভুসি ব্যবহার করা হয়
কোম্পানিতে কোনো কেমিস্ট নেই
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান প্রতি সপ্তাহে এক ট্রাক করে পণ্য ঢাকায় পাঠানো হয়
এরপর সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে
এক বছর আগেও একবার ভ্রাম্যমাণ আদালত এ কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন
মামলার কারণে ঝুলে আছে নির্বাচন
মেহেরপুর পৌরসভায় নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে
মামলা করে বারবার নির্বাচন বানচাল করায় নাগরিকদের ভোটাধিকার হরণ করা হচ্ছে বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন
তাঁরা বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহকে অবিলম্বে মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন
সংশ্লিষ্ট সূত্র জানায় সর্বশেষ ১৯৯৯ সালে মেহেরপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়
সারা দেশের মতো ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠানের কথা
কিন্তু তার আগেই ১৫ আগস্ট মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের বাসিন্দা আখতার ইমাম সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন
আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন
বাদীর অভিযোগ ছিল তিনিসহ ওই গ্রামের ১১৯টি পরিবার আমদাহ ইউনিয়নের রাইপুর মৌজাভুক্ত
কিন্তু তাঁরা মেহেরপুর পৌরসভায় বসবাস করেন এবং পৌরসুবিধা গ্রহণসহ পৌরকর পরিশোধ করেন
তাই তাঁদের পৌরসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক
একই অভিযোগ এনে ২৯ আগস্ট আনিসুর রহমান নামে এক ব্যক্তি দ্বিতীয় মামলাটি করেন
সে সময় পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন উপরোল্লিখত দুটি মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন
আদালত মামলা দুটির কার্যক্রম স্থগিত করলে নির্বাচন নিয়ে আইনি জটিলতা দূর হয়
এর পরপরই বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ বাদী হয়ে তৃতীয় মামলাটি করলে নির্বাচন আবার স্থগিত হয়ে যায়
সর্বশেষ মামলাটির বিরুদ্ধে কোনো আপিল না হওয়ায় মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো আইনি জটিলতা রয়ে গেছে
পৌর নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গতকালের সমাবেশে বক্তৃতা করেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম দলীয় নেতা আক্কাছ আলী আবদুল মান্নান আবদুল মতিন ও মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ইয়াসিন আলীসহ কাউন্সিলর প্রার্থীরা
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মামলা প্রত্যাহার করে অবিলম্বে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে না দিলে বিক্ষুব্ধ নাগরিকেরা মেয়রের বাড়ির পানি বিদ্যুৎ লাইন বন্ধসহ তাঁকে সামাজিকভাবে অবাঞ্ছিত ও বয়কট করবে
